ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

আলিয়া-রণবীরের বিয়ে হচ্ছে না

ads

বলিউডের হাই প্রোফাইল জুটির বিয়ে নিয়ে শুরু হল আরও একদফা জোর আলোচনা। ডিজাইনার মণীশ মালহোত্রার বাড়িতে সম্প্রতি হাজির হন নীতু কাপুর এবং রিদ্ধিমা সাইনি কাপুর। নীতু এবং রিদ্ধিমাকে মণীশ মালহোত্রার বাড়িতে দেখার পর থেকেই জোর কদমে জল্পনা শুরু হয়ে যায়। তবে রণবীর বা আলিয়া এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।


নতুন বছর শুরুর আগে রণবীর কাপুরের সঙ্গে রণথম্ভোরে যান আলিয়া ভাট। ওই সময়ই রণবীরের সঙ্গে আলিয়া বিয়ের পিঁড়িতে বসবেন বলে জল্পনা শুরু হয়। যদিও রণধীর কাপুর স্পষ্ট জানিয়ে দেন, রণথম্ভোরে আলিয়া-রণবীরের বিয়ে হচ্ছে না। কাপুর পরিবারে এমন কিছু হলে সবাই জানতে পারবেন, কোনো কিছুই লুকিয়ে রাখা হবে না বলে স্পষ্ট জানান রণধীর কাপুর। এরপরই শোনা যায়, হৃষি কাপুরের মৃত্যুর এক বছর পূর্ণ না হলে রণলিয়ার বিয়ের আসর বসবে না।


চলতি বছর রণবীর কাপুর এবং আলিয়া ভাটের বিয়ের পিঁড়িতে বসার কোনো খবর না থাকলেও, বলিউডের এই জুটিকে দেখা যায় বাড়ি খুঁজতে। সাতপাকে বাঁধা পড়ার পর রণবীর, আলিয়া কি নতুন বাড়িতে নিজেদের সংসার গুছিয়ে তুলবেন, উঠতে শুরু করে এমন প্রশ্নও।


এসবের মধ্যে গত ৯ ফেব্রুয়ারি আচমকাই মৃত্যু হয় রাজীব কাপুরের। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন বলিউডের চিন্টু। শোনা যায়, রাজীব কাপুরের মৃত্যুর পর ভেঙে পড়েন রণবীর। ছোট থেকে কাকার খুব কাছের ছিলেন রণবীর। সেই কারণে রাজীব কাপুরের মৃত্যু তিনি কোনোভাবেই মেনে নিতে পারছেন না বলে খবর ছড়ায়।


বিয়ের গুঞ্জনের মধ্যে বুধবার মুক্তি পায় আলিয়া ভাটের গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ির টিজার। পরিচালক সঞ্জয় লীলা বনশালির এই ছবিতে এক্কেবারে অন্য রকম লুকে ধরা দেন আলিয়া ভাট

ads
ads
ads

Our Facebook Page